July 29, 2026, 7:25 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

ঢাকা অফিস

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে।

আজ শনিবার (১৭ জানৃয়ারি) স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির সর্বশেষ যোগাযোগ হয়েছিল। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের ফ্লাইটটি জাকার্তা থেকে মাকাসার অভিমুখে যাচ্ছিল।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাসের অপারেশন ডিরেক্টর এডি প্রকোসো জানিয়েছেন, ফ্লাইটটিতে মোট ১১ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে আটজন ক্রু মেম্বার এবং তিনজন যাত্রী। বিশ্বব্যাপী ফ্লাইট ট্র্যাকিং ও ডেটা পরিষেবা প্রদানকারী এয়ার-নাভ ইন্দোনেশিয়ার দেওয়া তথ্যানুযায়ী, ফ্লাইটটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছে মারোস জেলার লিয়াং-লিয়াং অঞ্চলের দুর্গম এলাকায়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতানা জানিয়েছে, খবর পাওয়ার পরপরই মাকাসার থেকে ২৫ জন দক্ষ কর্মকর্তাকে নিয়ে একটি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। উদ্ধারকারীদের মোট তিনটি দলে ভাগ করে লিয়াং-লিয়াংয়ের সম্ভাব্য এলাকায় পাঠানো হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালাতে একটি আধুনিক ড্রোন ইউনিট, রেসকিউ ভেইকেল এবং পার্সোনেল ট্রাক ব্যবহার করা হচ্ছে।

বাসারনাসের অপারেশন ডিরেক্টর এডি প্রকোসো বলেন, আমাদের কর্মীরা ইতিমধ্যে লিয়াং-লিয়াংয়ের চিহ্নিত স্থানাঙ্কের দিকে রওনা হয়েছেন। বিমান এবং এর যাত্রীদের অবস্থা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই নিবিড় অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার যে এলাকায় ফ্লাইটটি নিখোঁজ হয়েছে, সেটি অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত। লিয়াং-লিয়াং অঞ্চলটি মূলত প্রাগৈতিহাসিক গুহা এবং চুনাপাথরের পাহাড়ের জন্য বিখ্যাত। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পথ উদ্ধার অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।