
ভবদহ সমস্যার সমাধান ও অন্যান্য খালবিলের পানি নিয়ে নানাবিধ সমস্যার সমাধান কল্পে উত্তরন এবং অভয়নগর পানি কমিটির উদ্যোগে সচেতনতা বৃদ্ধিমুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে অভয়নগর পানি উন্নয়ন কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মতলেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দীন দিপু। উত্তোরন এর অর্গানাইজার দিলিপ সানার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, পানি কমিটির সহ-সভাপতি সাবেক প্রেমবাগ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দীন গাজী, সদস্য ও নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, অধ্যক্ষ সেলিম ইকবাল, পানি কমিটির সদস্য ও নওয়াপাড়া প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিকাশ মল্লিক প্রমুখ। পরে পানি কমিটির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।