
যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা (৪৫) ও শেখ হাবিবুর রহমান (৬২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ|
সোমবার (২২ জুন) ভোর রাতে সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে শেখ হাবিবুর রহমানকে এবং সকাল ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রাম থেকে মিজানুর রহমান মোল্যাকে আটক করা হয়|
আটক মিজানুর রহমান মোল্যা নওয়াপাড়া পৌরসভার ৫ন¤^র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ¯ে^চ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক| তিনি বুইকারা গ্রামের মৃত আবু বক্কার মোল্যার ছেলে|
আটক শেখ হাবিবুর রহমান সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে|
বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘২০২৬ সালের জুন মাসের ৮ তারিখ দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে| সোমবার ভোর রাত ও সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়|’