July 30, 2026, 11:16 pm
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আনিস ট্রেড ভ্যালী ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক ছিলেন।
ঘটনাটি ঘটে গত বুধবার (০৬ মে) বিকালের দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকার তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে। ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং চাপাতি দিয়ে ডান চোখের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা নেওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।