July 30, 2026, 10:24 pm
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

‘শিগগির’ পূর্ণাঙ্গ ভিসা চালু করবে ভারত

ঢাকা অফিস

সম্পর্ক স্বাভাবিক করতে এবং গত কয়েক মাসের টানাপোড়েন কাটাতে প্রথম পদক্ষেপ হিসেবে ভিসা কার্যক্রম পূর্ণমাত্রায় চালুর পথে হাঁটছে ঢাকা ও দিল্লি। বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা পুনরায় চালু করেছে। অন্যদিকে, ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য তাদের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারের সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে যে অস্বস্তি ও তিক্ততা তৈরি হয়েছিল, নতুন বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লি তা নতুন করে ঢেলে সাজানোর চেষ্টা করছে।