September 11, 2026, 7:14 pm
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

বাইকের জন্য কোনটি ভালো, পেট্রোল নাকি অকটেন?

ঢাকা অফিস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা আর সরবরাহ সংকটের প্রভাব এখন স্পষ্ট বাংলাদেশেও। পাম্পে দীর্ঘ লাইন, কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহারকারীরা এই সময়ে অনেকেই পেট্রোলের বিকল্প ভাবছেন। এ ক্ষেত্রে অকটেনকে বেছে নিচ্ছেন তারা। তাদের দাবি, অকটেন মানেই বেশি শক্তিশালী বা ভালো জ্বালানি।

কিন্তু বাস্তবতা হলো, এই দুই ধরনের জ্বালানির পার্থক্য, ব্যবহার এবং কার্যকারিতা নির্ভর করে বাইকের ইঞ্জিন ও ব্যবহারের ধরন অনুযায়ী। ভুল জ্বালানি ব্যবহারে যেমন বাড়তে পারে খরচ, তেমনি কমে যেতে পারে ইঞ্জিনের কার্যক্ষমতা ও স্থায়িত্বও। তাই বর্তমান পরিস্থিতিতে সচেতন সিদ্ধান্ত নিতে পেট্রোল ও অকটেন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

পেট্রোল ও অকটেনের পার্থক্য
বাংলাদেশে প্রচলিত ভাষায় ‘পেট্রোল’ ও ‘অকটেন’ আলাদা জ্বালানি হিসেবে পরিচিত হলেও, প্রকৃতপক্ষে উভয়ই একই ধরনের জ্বালানি। আন্তর্জাতিকভাবে এটি গ্যাসোলিন নামে পরিচিত। রাসায়নিকভাবে এগুলোর গঠন প্রায় একই। পার্থক্যটি মূলত অকটেন রেটিং বা মানে।