October 28, 2026, 7:44 pm
শিরোনাম :
১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ ওজন কমানোর ওষুধে কমছে কসমেটিক সার্জারির চাহিদা পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি ভোটের আগের রাতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, টাকা বিতরণের দাবি উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব আলী হোসেন

ঢাকা অফিস

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে মো. আলী হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে ছিলেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব পদে গত ৫ সেপ্টেম্বর নিয়োগ পাওয়া মো. আব্দুস সবুর মণ্ডলের পদায়নের আদেশটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সচিব পদোন্নতির আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডির দায়িত্বে ছিলেন আব্দুস সবুর মণ্ডল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়নের আদেশ বাতিল হওয়ায় তিনি আগের পদেই অর্থাৎ এপিডি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে নতুন কোনো মন্ত্রণালয় কিংবা বিভাগে পদায়ন করবে সরকার।

প্রশাসনে গুঞ্জন রয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়কমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান নতুন সচিব আব্দুস সবুর মণ্ডলকে নিতে রাজি হননি। এ কারণে সবুর মণ্ডলের আদেশ বাতিল করা হয়েছে।