October 28, 2026, 3:45 am
শিরোনাম :
বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পত্রিকা: ‘নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার’ অর্থনীতির বিপদ ক্ষমতাসীনরা টের পেতে শুরু করেছেন মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ এআইয়ের সঙ্গে করা চ্যাট ডিলিট করলেও সব ডিলিট হয় না এআইয়ের পানি ব্যবহার নিয়ে স্যাম অল্টম্যানের দাবি কতটা সত্য

ঝিনাইদহে তৈরী হচ্ছে নকল পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

ফয়সাল আহমেদ, ঝিনাইদহ

ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরীর কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সকল প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার বিকেলে এ অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬।
ঝিনাইদহ র‌্যাব-৬’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরী করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা।

সেসময় জব্দ করা হয় নকল চায়না ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল। এছাড়াও জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও মেশিন জব্দ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করে।

র‌্যাব কমান্ডার বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর আগেও অভিযান চালিয়েছে। ভেজাল প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মুলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।