July 30, 2026, 9:13 pm
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

হাকালুকি হাওরে ১শ বিঘা জমির বোরো ধান পানিতে নিচে

সামছুল ইসলাম,জুড়ী (মৌলভীবাজার)

ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের আধা পাকা বোরো ধান, কৃষকের স্বপ্ন আজ পানির নিচে তলিয়ে গেছে। মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের প্রায় ১শ বিঘা জমির আধা পাকা বোরো ধান পানির নিচে। এ ছাড়া আশপাশের আরও অনেক ফসলি জমির ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকেরা মহা দুশ্চিন্তায় পড়েছেন।ভুক্তভোগী হাকালুকি পারের কৃষক আব্দুল মজিদ (৫২) সহ আরো অনেকে বলেন, গত দু-তিন দিনের একটানা ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে আমাদের সারা বছরের একমাত্র স্বপ্ন বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় এখন আমাদের মাথায় হাত । এ ছাড়া হাকালুকি হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি হূ-হূ করে প্রবেশ করছে। আজ রবিবার দুপুরে আবারও হটাৎ কালবৈশাখীসহ শিলা বৃষ্টি শুরু হয়েছে। এতে হাওরের বিভিন্ন বিলে পানি প্রবেশ করছে। সরেজমিনে রবিবার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কন্ঠিনালার রাবার ড্যামের পশ্চিম পাশে গিয়ে দেখা যায়,হাওরের পানির নিচে থাকা আধা পাকা ধান অনেককে কেটে নৌকায় তুলে বাড়ীতে নিয়ে যাচ্ছেন। অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে যাওয়ায় উপায়ন্তর না দেখে মহিষ দিয়ে ধান খাওয়াতেও দেখা গেছে। এভাবে পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের ফসল ঝুঁকির মুখে পড়েছে। সেখানে প্রায় ৩ শ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করছে। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।