April 17, 2026, 12:40 pm

৫ এপ্রিল থেকে ব্যাংক লেনদেন ৩টা পর্যন্ত

ঢাকা অফিস

বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি ঘোষণা করেছে। আজ রোববার থেকে ব্যাংক লেনদেন হবে বিকাল ৩টা পর্যন্ত। গতকাল শনিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশে জারি হওয়া নির্দেশনায় বলা হয়েছে, ৫ এপ্রিল থেকে ব্যাংকগুলো সপ্তাহের পাঁচ দিন অর্থাৎ রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। আর লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।