June 11, 2026, 4:16 am
শিরোনাম :
নওয়াপাড়া প্রেসক্লাবে আলোচনা ও দোয়া যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ফারুখে আযম মু. আব্দুস ছালাম সাংবাদিক আসাদকে আটক : শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ খাজুরায় চোরাই ট্রাক কাটার সময় আটক ৪ : ৬ জনের নামে মামলা বেনাপোল বন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা সরকারের ‘১শ দিনে ৬শ’ ৫ খুন’ : উদ্বিগ্ন জনসাধারণ ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে অভয়নগরে মানববন্ধন নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক

অভয়নগরে আলো’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

অভয়নগরে ‘অভয়নগর লেডিস অর্গানাইজেশন’ নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের সভাকক্ষে এই আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। আলো’র সভাপতি ও কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম। সদস্য শারমিন চৌধুরির  সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু ও বিশিষ্ট ব্যবসায়ী ওলিয়ার রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুলতানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক রিনা খন্দকার, সদস্য শাম্মি আক্তার, সাহারা হাসান, নাজমুন নাহার, ইলা বিকাশ, সামিনা জাহান, কাকলী ঘোষ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

আলো’র সভাপতি মাহফুজা বেগম তার বক্তব্যে বলেন, মহৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মানবিকতা চর্চার মাধ্যমে আত্মিক ও বাহ্যিক মানসিকতার উন্নয়ন সাধন। কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক জীবনে নারীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা, সক্ষম ও সহজ করা। নারীদের প্রতি সহিংসতা রোধে নারীকে দৃঢ় আত্ম প্রত্যয়ী হতে সহযোগিতা করা এই সংগঠনের মূল উদ্দেশ্য।