October 28, 2026, 8:39 am
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’ বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি গাজীপুর কর অঞ্চলে চাকরি, পদ ৩৪ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

Reporter Name

যশোরে পিতার সামনে অটোরিকশা চালক শহিদুল ইসলাম শহিদ (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি আলিফ (১৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। মামলা দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যেই মাগুরা জেলার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সিপিসি-৩, যশোর ক্যাম্প এবং সিপিসি-২, ঝিনাইদহের একটি দল সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে মাগুরা সদরের শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আলিফকে গ্রেপ্তার করে। এর আগে রোববার রাত আনুমানিক ১২ টার দিকে তার অবস্থান নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃত আলিফ যশোর সদরের পাগলাদাহ মাঠপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি যশোর সদর এলাকার বাসিন্দা।

মামলার সূত্র জানায়, নিহত শহিদুল ইসলাম পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি তার বিধবা বোনের অটোরিকশা ভাড়ায় চালাতেন। একই অটোরিকশা মাঝে মাঝে চালাতেন আসামি মিরাজ। অভিযোগ রয়েছে, মিরাজ নিহতের বোনকে কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলায় শহিদুল ও তার বোন তাকে অটোরিকশা চালাতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে একাধিকবার বিরোধ ও কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে মিরাজ শহিদুলকে হত্যার হুমকি দেয়।

এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ১৩ ডিসেম্বর বিকেলে যশোর সদরের পাগলাদাহ মাঠপাঠপাড়া এলাকার রাস্তায় অটোরিকশা নিয়ে পৌঁছালে আলিফসহ অন্যান্য আসামিরা শহিদুলের ওপর ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।