July 30, 2026, 11:16 pm
শিরোনাম :
নওয়াপাড়ায় ইজিবাইক উল্টে পিডিবি কর্মচারীর মৃত্যু এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনা ব্যুরো

খুলনায় ৮টি হত্যা মামলাসহ মোট ১২ মামলার আসামি চিহ্নিত কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ও যশোর ক্যাম্পের একটি বিশেষ দল। গত রবিবার রাত ৯টার দিকে যশোর শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলনা র‌্যাব সিপিসি কোম্পানির র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে পলাশ তালুকদার সন্ধ্যার পর তার কয়েকজন সহযোগীকে নিয়ে শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন। পরে র‌্যাবের একটি অভিযানকারী দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানায়, পলাশ তালুকদারের বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা রয়েছে। এছাড়া মাদক ব্যবসা, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরণসহ আরও চারটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।দীর্ঘদিন ধরে খুলনা, যশোর ও আশপাশের বিভিন্ন এলাকায় চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে তিনি চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে ভয়ভীতি, মারধর এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। এসব কারণে তিনি এলাকায় চিংড়ি পলাশ নামে পরিচিতি পান।

চিংড়ি পলাশকে এর আগেও গ্রেপ্তার করা হয় পরবর্তীতে জামিনে বেরিয়ে ফের সন্ত্রাসী কর্মকান্ড সক্রিয় হয়। জানা যায়, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর যৌথবাহিনীর হাতে স্ত্রীসহ আটক হয়েছিলেন পলাশ। প্রায় চার মাস আগে জামিনে বেরিয়ে এসে তিনি আবারও চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

খুলনার খালিশপুরসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ডিলার হিসেবেও তার পরিচিতি আছে। খুলনা মহানগরীর বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডেও পলাশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে তার সহযো