September 11, 2026, 7:08 pm
শিরোনাম :
অভয়নগরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার অভয়নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি গোলাম রসুল অভয়নগরে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত অভয়নগরে ছাত্রশিবিরের উদ্যোগে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন প্রশাসনের উদাসীঅভয়নগরে দুই দোকানের টিন কেটে চুরি অভয়নগরে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারে এলাকাবাসী, পরিদর্শনে এমপি গোলাম রসুল আমডাঙা খালে কচুরিপানা অপসারণে স্বেচ্ছাশ্রম : সংস্কারের দাবি নওয়াপাড়ায় জামায়াতের গণসমাবেশ ও গণমিছিল : জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান অভয়নগরে বিএনপির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত

অভয়নগরে ভরণপোষণ না দেয়ায় ছেলের বিরুদ্ধে পিতার মামলা

স্টাফ রিপোর্টার:

যশোরের অভয়নগরে বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে ছেলে মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গতকাল বুধবার ভুক্তভোগী আজগর আলী বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভয়নগর উপজেলার দিঘীরপাড় গ্রামের দরিদ্র কৃষক আজগর আলী দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে লালন-পালন করলেও বর্তমানে ছেলে মিন্টু বিশ্বাস তাকে ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ দিতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে বসতভিটার জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুন সকালে বাড়িতে খাবার খাওয়ার সময় মিন্টু বিশ্বাস আবারও বসতভিটার জমি তার নামে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানান। এতে রাজি না হওয়ায় তিনি বৃদ্ধ পিতাকে গালিগালাজ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। আজগর আলীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের শরণাপন্ন হন।