October 28, 2026, 7:05 pm
শিরোনাম :
আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ ওজন কমানোর ওষুধে কমছে কসমেটিক সার্জারির চাহিদা পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি ভোটের আগের রাতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, টাকা বিতরণের দাবি উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি

Reporter Name

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে একটি ফ্যাশন হাউসের ৭৫ হাজার টাকা মূল্যের শাড়ি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগের মামলাটি নতুন মোড় নিয়েছে। আলোচিত এই মামলার পুনঃতদন্তের দায়িত্ব সিআইডি পুলিশকে অর্পণ করেছেন আদালত। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষের করা নারাজি আবেদন মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নতুন নির্দেশ দেন।

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা এই মামলার প্রেক্ষাপট শুরু হয় যখন তিনি একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশাকে ওই দামি শাড়িটি দিয়েছিলেন। নিয়ম অনুযায়ী অনুষ্ঠান শেষে পরদিনই শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেওয়া হয়নি। পরবর্তীতে শাড়ি ফেরত চাওয়ায় অভিনেত্রীর পক্ষ থেকে নানা অজুহাত দেখানো হয় এবং একপর্যায়ে বাদীকে প্রাণনাশের হুমকি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ ওঠে।

এই ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে বাদীপক্ষ আদালতে মামলা দায়ের করলে আদালত তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। দীর্ঘ তদন্ত শেষে পিবিআইয়ের পক্ষ থেকে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় যেখানে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করে অভিনেত্রীকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। তবে বাদীপক্ষ সেই প্রতিবেদনের বিরুদ্ধে অনড় থেকে নারাজি আবেদন দাখিল করেন এবং আদালতের কাছে অধিকতর তদন্তের প্রার্থনা জানান।

বাদীপক্ষের আইনজীবীর তথ্য অনুযায়ী, আদালত উভয় পক্ষের শুনানি শেষে পিবিআইয়ের প্রতিবেদন নাকচ করে দেন এবং সিআইডিকে পুনরায় বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সিআইডিকে এই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, শাড়ি সংক্রান্ত বিষয়ে এই অভিনেত্রীর বিরুদ্ধে আরও একটি মামলা চলমান রয়েছে যেখানে তিনি ইতোমধ্যে আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন।