July 29, 2026, 8:08 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় অভয়নগরে দোয়া ও যৌথ সভা

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় যশোরের অভয়নগরে দোয়া ও যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ দোয়া ও যৌথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮৮ যশোর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফরাজী।
বিশেয অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ।
অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেন রবি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যৌথ সভা শেষে দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল।