October 28, 2026, 7:07 pm
শিরোনাম :
আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ ওজন কমানোর ওষুধে কমছে কসমেটিক সার্জারির চাহিদা পলাশবাড়ীতে এডিপির পৌনে ৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম তদন্তে কমিটি ভোটের আগের রাতে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, টাকা বিতরণের দাবি উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির ওএমএসে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা সরকারের গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী

বাইকের জন্য কোনটি ভালো, পেট্রোল নাকি অকটেন?

ঢাকা অফিস

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা আর সরবরাহ সংকটের প্রভাব এখন স্পষ্ট বাংলাদেশেও। পাম্পে দীর্ঘ লাইন, কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এমন পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহারকারীরা এই সময়ে অনেকেই পেট্রোলের বিকল্প ভাবছেন। এ ক্ষেত্রে অকটেনকে বেছে নিচ্ছেন তারা। তাদের দাবি, অকটেন মানেই বেশি শক্তিশালী বা ভালো জ্বালানি।

কিন্তু বাস্তবতা হলো, এই দুই ধরনের জ্বালানির পার্থক্য, ব্যবহার এবং কার্যকারিতা নির্ভর করে বাইকের ইঞ্জিন ও ব্যবহারের ধরন অনুযায়ী। ভুল জ্বালানি ব্যবহারে যেমন বাড়তে পারে খরচ, তেমনি কমে যেতে পারে ইঞ্জিনের কার্যক্ষমতা ও স্থায়িত্বও। তাই বর্তমান পরিস্থিতিতে সচেতন সিদ্ধান্ত নিতে পেট্রোল ও অকটেন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।

পেট্রোল ও অকটেনের পার্থক্য
বাংলাদেশে প্রচলিত ভাষায় ‘পেট্রোল’ ও ‘অকটেন’ আলাদা জ্বালানি হিসেবে পরিচিত হলেও, প্রকৃতপক্ষে উভয়ই একই ধরনের জ্বালানি। আন্তর্জাতিকভাবে এটি গ্যাসোলিন নামে পরিচিত। রাসায়নিকভাবে এগুলোর গঠন প্রায় একই। পার্থক্যটি মূলত অকটেন রেটিং বা মানে।