June 5, 2026, 11:10 pm
শিরোনাম :
নওয়াপাড়া পৌর কৃষকদলের সাবেক সভাপতি তরিকুল ইসলামের স্মরনসভা ও দোয়া অভয়নগরে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, যুবক আটক নওয়াপাড়ায় জেজেআই মিল পরিদর্শনে এমপি গোলাম রসুল অভয়নগরে ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল অভয়নগরে ব্যবসায়ী আনিসুর হত্যাকান্ডে মামলা অভয়নগরে মাদকবিরোধী অভিযানে আটক আসামী হাতকড়াসহ উধাও অভয়নগরে শ্রমিকের ছদ্মবেশে কৃষকের মোটরসাইকেল চুরি! অভয়নগরে জয়েন্ট ট্রেডিংয়ের মালিককে কুপিয়ে হত্যা ধান সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম বরদাস্ত করা হবে না- এমপি গোলাম রছুল

নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে অভয়নগরে এমপি গোলাম রসুল

Reporter Name

নির্বাচন-পরবর্তী সৌহার্দ্য, সম্প্রীতি ও জনসম্পৃক্ততা জোরদার করতে যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল শনিবার (১৪ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর ও প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়।
কর্মসূচির অংশ হিসেবে তিনি শ্রীধরপুর ইউনিয়নের ঘোষপাড়া বটতলা, দিয়াপাড়া নতুন বাজার, শংকরপাশা শাহীনপাড়া ও খেয়াঘাট; বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া, নিমতলা, সিঙ্গাড়ী বাজার ও মরিচা; এবং শুভরাড়া ইউনিয়নের নেবুগাতী, ধলুর চার রাস্তার মোড় ও বাশুয়াড়ী দিঘীর পাড় এছাড়া সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি  ও সোনাতলা বাজার সহ বিভিন্ন স্থানে উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিটি স্থানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবনির্বাচিত সংসদ সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমতকে সম্মান জানিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে তিনি দলীয় সীমারেখার বাইরে গিয়ে সর্বসাধারণের প্রতিনিধি হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। একই সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়ে তার সমর্থক বা ভোটারদের উদ্দেশ্যে কোনো ধরনের ভয়ভীতি বা হুমকি প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি মহিউল ইসলাম,সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, প্রচার ও মিডিয়া সম্পাদক শরীফ বেলাল হোসেন,  বাংলাদেশ খেলাফত মজলিসের অভয়নগর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জাকারিয়া হুসাইন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মতিয়ার রহমান, উপজেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নসমূহে শুভেচ্ছা বিনিময় কর্মসূচিতে অংশ নেন শ্রীধরপুর ইউনিয়ন আমীর মাওলানা জালাল উদ্দীন, বাঘুটিয়া ইউনিয়ন আমীর মো. সিরাজুল ইসলাম, শুভরাড়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং সিদ্দিপাশা ইউনিয়ন আমীর মাওলানা আ. রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।