১৪ ডিসেম্বর মাগরিবের নামাজের পর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটের অডিটোরিয়াম কক্ষে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে অভয়নগর ছাত্রসমাজ। এ উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শরীফ উসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, জাতির মেধা নিধনের সেই কালো অধ্যায় আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে—এমন আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আমানউল্লাহ সাদিক, ছাত্রদলের উপজেলা সভাপতি নাইম উদ্দীন বিজয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক শেখ মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শরীফ উসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া করেন। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com