
সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে খুলনা প্রেসক্লাব নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের আলহাজ্ব লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯ টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে মোস্তফা সরোয়ার ১১৩ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ পদে বিমল সাহা পেয়েছেন ১০৩ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে সোহরাব হোসেন ১১৯ ভোট, জাহিদুল ইসলাম ১০৫ ভোট, কাজী শামীম আহমেদ ৯৬ ভোট ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে মোঃ বেলাল হোসেন সজল পেয়েছেন ৯৬ ভোট। পাঠাগার ও তথ্য বিষয়ক সম্পাদক পদে বশির হোসেন সর্বোচ্চ ১২৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে মাকসুদূর রহমান ১০৭, কাজী মোতাহার রহমান ৮৮, মহেন্দ্র নাথ সেন ৮৬ট, মোঃ আনিস উদ্দিন ৮৩ ভোট, সোহেল মাহমুদ ৮৩ , কে এম জিয়াউস সাদাত ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।