যশোরের অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার পাশে আশিকুর কুঠির শিল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২২ ডিসেম্বর রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বৈদুত্যিক তার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে কুঠির শিল্পের বিপুল পরিমাণ কাঁচামাল, তৈরি পণ্য ও সরঞ্জাম পুড়ে যায়। এতে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশিকুর কুঠির শিল্প পরিদর্শন করেন জেলা জামায়াতের আমীর ও অভয়নগর–বাঘারপাড়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসূল।
তিনি ক্ষতিগ্রস্ত মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com