July 29, 2026, 8:07 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

আলেম-উলামা ও ইমামদের সঙ্গে দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময়

Reporter Name

যশোরের অভয়নগরে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল আলেম-উলামা ও ইমাম নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন। অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওয়াপাড়া বাজারের আনিস ট্রেড ভ্যালিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল।
উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস অভয়নগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভয়নগর উপজেলা শাখার সমন্বয়ক শাহ জাহান কবির।
মতবিনিময় সভায় আলেম-উলামা ও ইমামদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা তৈবুর রহমান, হাফেজ মাওলানা আবু দাউদ, মুফতি আবু মুসা হাফেজ, মাওলানা আশেক এলাহী হাফেজ, মাওলানা সোলাইমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জাকারিয়া হুসাইন, মুফতি রফিকুল ইসলাম হুসাইনী, মুফতি হেলালুদ্দীনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, “আমি নির্বাচিত হলে আলেম-উলামাদের সর্বোচ্চ সম্মানের স্থানে রাখবো। তাদের প্রতি যেন কোনো অবিচার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবো। আলেম সমাজ জাতির পথপ্রদর্শক ও দিকপাল। কওমি মাদ্রাসার উন্নয়নে আপনাদের সঙ্গে পরামর্শ করেই কাজ করার অঙ্গীকার করছি।”