July 29, 2026, 8:34 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

অভয়নগরে ৭৩ ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৭টি

Reporter Name

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে অভয়নগর উপজেলার ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রগুলোকে পুলিশের ভাষায় বলা হয়ে থাকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র।

অভয়নগর থানা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৭টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের মধ্যে ১০টি অধিক গুরুত্বপূর্ণ ও ১৭টি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ১০টি কেন্দ্র হচ্ছে—ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়, বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদরাসা, চাঁপাতলা চেঙ্গুটিয়া আলিম মাদরাসা, বারান্দি ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়, দেয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, গোপিনাথপুর সরকারি প্রাথমি বিদ্যালয়, জয়রাবাদ সম্মিলনী বিদ্যালয় ও সিদ্দিপাশা জিয়েলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া গুরুত্বপূর্ণ ১৭টি ভোটকেন্দ্র হচ্ছে—মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়, একতারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সাভারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ দেয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদিলপুর বিভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিদিয়া আহাদ নাজের হেলাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুলগ্রাম চন্দগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদ্ধিপাশা জিয়েলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘১০টি অধিক গুরুত্বপূর্ণ ও ১৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য বাড়তি পুলিশ, সিসি ক্যামেরা, বডিওর্ন ক্যামেরাসহ বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার শেখ সালাউদ্দীন দিপু কালের কণ্ঠকে বলেন, ‘বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে এ উপজেলার ৭৩টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আর অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সে অনুযায়ি আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’