যশোরের অভয়নগর উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক আব্দুল গফুর (৯০) ইন্তেকাল করেছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
তিনি সিংগাড়ী গ্রামের মরহুম শেখ রিয়াজ উদ্দিন ফকিরের জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
একাধিকবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করেন। ১৯৭১ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ২০০৪ সাল পর্যন্ত বিদ্যালয়টির সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক ছিল অটুট। তাঁর স্নেহ, শাসন ও আদর্শে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষার্থী, যারা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন।
তিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন একজন আদর্শ মানুষ ও পথপ্রদর্শক। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও প্রাক্তন শিক্ষার্থী রেখে গেছেন। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বাদ আসর জানাজা শেষে সিংগাড়ীস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
অভয়নগরের শিক্ষা অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
প্রকাশক সম্পাদক: মফিজুর রহমান দপ্তরী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ফিরোজ ম্যানসন (২য় তলা)
নওয়াপাড়া, অভয়নগর, যশোর।
www.noaparanews24.com