October 28, 2026, 7:15 am
শিরোনাম :
কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

Reporter Name

জাতীয় ডেস্ক: অভাব বা আর্থিক অনটন কখনোই যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘স্বপ্ন সারথী’। এরই ধারাবাহিকতায় দেশের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরাশিজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে এই সংগঠনটি। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা পেরিয়ে শিক্ষাজীবনে অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণরাও এই বিশেষ সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনে বিভিন্ন সংগঠনের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য ভিডিও প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। এছাড়া সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের জীবনের সংগ্রামের দিনগুলো এবং সাফল্যের পেছনের গল্প উপস্থিত সকলের সঙ্গে বিনিময় করেন। তাদের এই নাছোড়বান্দা মনোভাব ও অদম্য ইচ্ছাশক্তি অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল তার বক্তব্যে বলেন যে, কোনো শিশুর স্বপ্নই তার পরিবারের আর্থিক অসচ্ছলতার কাছে পরাজিত হতে পারে না। প্রতিটি শিশু যেন নিজস্ব মেধা ও যোগ্যতার বলে স্বাবলম্বী হয়ে নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে পারে, সেই লক্ষ্য নিয়েই স্বপ্ন সারথী প্ল্যাটফর্মের পথচলা শুরু হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্তের পিছিয়ে থাকা শিশু-কিশোরদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সাহস জোগাতে এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বলেন যে, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য স্বপ্ন সারথীর এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এ ধরনের মহৎ উদ্যোগ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মনোবল বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত সাহিত্যিক ও কৃতি ব্যক্তিত্ব আনিসুল হক শিক্ষার্থীদের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের স্বপ্নের পথে যেকোনো ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।