October 28, 2026, 5:54 am
শিরোনাম :
আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের পত্রিকা: ‘নতুন পে-স্কেলে বেতন দিতে ব্যাংক ঋণ নেয়া বাড়িয়েছে সরকার’ অর্থনীতির বিপদ ক্ষমতাসীনরা টের পেতে শুরু করেছেন মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলেও কি ট্রাম্পের তাণ্ডব থামবে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩ হাজার

নওয়াপাড়া ডেস্ক

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় তিন হাজারে পৌঁছেছে। দেশটিতে এখনো ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার বাসিন্দা আটকে রয়েছেন। গত শনিবার তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৬ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ত্রাণ কার্যক্রমে ২৯ হাজার ৫৬৭ কর্মী কাজ করছেন। এতে আরও বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং চলমান উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে।

সরকারি তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের ফলে ১৬ হাজারের বেশি বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ সরকারি আশ্রয়কেন্দ্রে এবং অন্যরা তাঁবুশিবিরে অবস্থান করছেন। বেসরকারি তথ্য বলছে, দেশটিতে এখনো প্রায় অর্ধলাখ বাসিন্দা নিখোঁজ রয়েছেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন ৩৯ সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে।সূত্র: আনাদোলু এজেন্সি।