
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ব্যবসায়ীদের নিয়ে গঠিত ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মকবুল হোসেন সরদার। সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে তিনি গত এক বছরের বিভিন্ন কার্যক্রম, সদস্যদের কল্যাণে গৃহীত উদ্যোগ, আর্থিক ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় উপস্থিত কর্মকর্তা, উপদেষ্টা ও সদস্যবৃন্দ প্রতিবেদনের ওপর মতামত প্রদান করেন এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। বক্তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মকবুল হোসেন সরদার বলেন, ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতি সবসময় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বার্ষিক সভায় সমিতির কর্মকর্তা, উপদেষ্টা ও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সভার শেষে আগামী বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।