October 27, 2026, 11:46 pm
শিরোনাম :
ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে ঢাবির ৫৪তম সমাবর্তনে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা চলবে না: মুসাদ্দিক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র: দুই দেশের নির্বাচনের পরিণতি হবে বিশ্বব্যাপী হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট ইসরায়েলে ভোটের ফলাফলে সম্ভাব্য ৪ পরিস্থিতি কী ভাওয়াইয়া থেকে ইসলামি গান, আব্বাসউদ্দীন আজও অম্লান ওলামা অ্যালায়েন্সের ভারপ্রাপ্ত সদস্যসচিব ইনজিমামুল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ

দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে উদীচী ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সংহতি

Reporter Name

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। সম্প্রতি দিল্লির এই বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা, নির্বিচারে আটক ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি। একই সঙ্গে আন্দোলনকারীদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার পাশাপাশি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জোরালো আহ্বান জানানো হয়েছে।

উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ এক পৃথক বিবৃতিতে এই অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়েছে, বহুমুখী বাধা ও পুলিশি নিপীড়নের মুখেও আন্দোলনকারীরা যেভাবে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, তা বর্তমান সময়ে ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন যন্তর মন্তরের আন্দোলনকারীরা এবং এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠনগুলো। আন্দোলনকারীদের মূল অভিযোগ, সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার মতো গুরুতর অনিয়মে নির্বাচন কমিশন সরাসরি জড়িত রয়েছে এবং এসব অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

ঐতিহাসিক যন্তর মন্তরে সাধারণ মানুষের ক্ষোভ ও অধিকার আদায়ের এই অহিংস আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে উভয় সংগঠনের পক্ষ থেকে কড়া ভাষায় বলা হয়েছে যে, শান্তিপূর্ণ আন্দোলনের কর্মীদের ওপর দমনপীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যায়ভাবে আটককৃত সকল নেতাকর্মীকে মুক্তি দেওয়া এবং তাদের সঙ্গে সম্পূর্ণ মানবিক ও আইনানুগ আচরণ করার জোর দাবি জানানো হয়েছে ওই বিবৃতিতে।