October 28, 2026, 7:14 am
শিরোনাম :
কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দেশের প্রথম ই-পারিবারিক আপিল আদালত চালু হচ্ছে কাল সমুদ্রে মাছের অভয়াশ্রম তৈরি করা হচ্ছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জনজীবন, প্রায় ২ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই যেন বেশি প্রধানমন্ত্রীর সঙ্গে গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম সোনা, ১৬ জনের ১৫ জনই পদকজয়ী

Reporter Name

জাতীয় ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৩ শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতার ২৩তম এই আসরে বিশ্বের ২৩টি দেশের চার শতাধিক খুদে শিক্ষার্থী অংশ নিয়েছিল। বাংলাদেশ দল দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য দেখিয়েছে। অংশ নেওয়া ১৬ জন প্রতিযোগীর মধ্যে ১৫ জনই বিভিন্ন ক্যাটাগরিতে পদক অর্জন করেছে।

দেশের পক্ষে প্রথম স্বর্ণপদকটি অর্জন করেছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র তাহমিদ হাসান। বিজ্ঞান বিভাগে বাংলাদেশ দল একটি স্বর্ণ, চারটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জপদক লাভ করেছে। বিজ্ঞানে রৌপ্যপদক বিজয়ীরা হলেন অভিজ্ঞান রায়, মোহাম্মদ মুশরিফ আলম, রাইয়ান আফরাদ ও আরহাম আবিদ। এছাড়া ব্রোঞ্জপদক অর্জন করেছে রাফসান শফিক তালুকদার ও সাহাবী ইবনে কাব্য।

গণিত বিভাগে আটজন প্রতিযোগী অংশ নিয়ে সবাই পদক জয়ের গৌরব অর্জন করেছে। গণিতের এই আটজনই ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী। এই বিভাগে তিনটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জপদক অর্জিত হয়েছে। গণিত দলে সর্বোচ্চ স্কোর করে রৌপ্যপদক পেয়েছে অরিজিৎ সাহা। অন্য দুটি রৌপ্যপদক জিতেছে ইহান আবরাদ রহমান ও মো. সামিন সাইফ।

সার্বিক পদক তালিকার বিচারে ১৫টি দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ স্থান অধিকার করেছে। দলের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রশিক্ষক ও সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের একাগ্রতা এবং অভিভাবকদের অবদানের কথা উল্লেখ করেছেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এই প্রতিযোগিতায় কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে দেশেও এ ধরনের বড় আন্তর্জাতিক অলিম্পিয়াড আয়োজনের দাবি জানিয়েছেন আয়োজকরা।