July 29, 2026, 10:47 pm
শিরোনাম :
এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে মিছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের বন্ধুদের ভার্চুয়াল স্মরণসভা অভয়নগরের ভবদহে আবারও জলাবদ্ধতা ॥ চরম বিপাকে স্থানীয়রা ভবদহে জলাবদ্ধতা নিরসেন আল্টিমেটাম : চার দফা দাবিতে স্মারকলিপি ধোপাদী ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কার্ডের রাজনীতি নয়, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করুন’ — হাসনাত আবদুল্লাহ অভয়নগরে পানিবন্দি মানুষের খোজ খবর নেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল নওয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় ওসমান ফকির নিহত অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু অভয়নগরে নদীতে গোসল করতে নেমে গৃহবধু নিখোঁজ

অভয়নগরে তরুণীকে গণধর্ষণের অভিযোগে মামলা : আটক দুই

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর উপজেলায় এক তরুণীকে গণধ*র্ষ*ণের অভিযোগে মামলা হয়েছে। ঘটনায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছে পুলিশ। এর মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সিদ্দিপাশা এলাকার বাসিন্দা সুরাইয়া আক্তার টুকটুকি (২১) শুক্রবার (২৪ এপ্রিল) অভয়নগর থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহারের ভিত্তিতে অভয়নগর থানায় মামলা নম্বর-২১/২৬ রুজু করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ৯(৩)/৩০ ধারা এবং দণ্ডবিধির ৩২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিরা হলেন- গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর বাশুড়িয়া এলাকার রাকিবুল ইসলাম (৩২), অভয়নগর উপজেলার গুয়াখোলা এলাকার মানিক (৩২) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার সেলিম (২৪)। তারা সবাই অভয়নগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, মামলার পরপরই অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম ও সেলিমকে গ্রেফতার করা হয়। তাদের থানায় এনে আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে রাখা হয়েছে। অপর আসামি মানিক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুয়েল রানা।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, এজাহার গ্রহণের পর দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।